SSC -2026 Bangla First paper, MCQ- Answers / SSC 2026 বাংলা ১ম পত্র প্রশ্নের উত্তর
- Fakhruddin Babar

- 1 day ago
- 4 min read
📝 ঢাকা বোর্ড
বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা – প্রথম পত্র
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড | সেট | সময় | পূর্ণমান |
১০১ | ঘ | ৩০ মিনিট | ৩০ |
বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। 'আমি তো মরে যাব, চলে যাবো, রেখে যাব সবই' গানের কথার সাথে 'সেই দিন এই মাঠ' কবিতার কোন ভাবের সঙ্গতি আছে?
(ক) মৃত্যু চেতনা
(খ) প্রকৃতির বহমানতা ✅
(গ) মানুষের স্বপ্নময়তা
(ঘ) কৃত্রিমতার ধ্বংস
২। কপোতাক্ষ নদের জলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
(ক) নিশার স্বপন
(খ) স্নেহের তৃষ্ণা
(গ) মাতৃদুগ্ধ ✅
(ঘ) মায়ামন্ত্রধ্বনি
৩। 'বোশেখ' কবিতায় ঝড়ো হাওয়া কার ঘর উড়িয়ে নিয়ে যায়?
(ক) চাষির
(খ) দুঃখী মায়ের
(গ) টুনটুনি পাখির
(ঘ) বাবুই পাখির ✅
৪। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত মাঝির নাম কী?
(ক) সগীর আলী
(খ) মতলব মিয়া ✅
(গ) করিম শেখ
(ঘ) রুস্তম শেখ
৫। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় ডুমুরের ডালে কোন পাখি বসে আছে?
(ক) শালিক
(খ) দোয়েল
(গ) টুনটুনি
(ঘ) মাছরাঙা ✅
৬। 'বৃষ্টি' কবিতায় কবি কোথায় শিহরণ দেখতে পাচ্ছেন?
(ক) মাঠে
(খ) অরণ্যে ✅
(গ) পথে
(ঘ) প্রান্তরে
৭। আসমানের তারাকে কবি সাক্ষী মেনেছেন কেন?
(ক) সৌন্দর্যের কারণে
(খ) উজ্জ্বলতার কারণে
(গ) শাশ্বত অবস্থানের কারণে ✅
(ঘ) কবির খুব পছন্দের কারণে
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:সকলের তরে সকলে আমরাপ্রত্যেকে মোরা পরের তরে
৮। উদ্দীপকের সাথে 'উমর ফারুক' কবিতার কোন চরণের সাদৃশ্য দেখা যায়?
(ক) অর্ধপৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি
(খ) উষ্ট্রের পিঠে আরাম করিয়া রহিবে বসি
(গ) তোমারে এমন চোখের পানিতে স্মরিগো সর্বদাই
(ঘ) আমি লয়ে যাব বহিয়া এ-সব দুখিনী মায়ের ঘরে ✅
৯। উদ্দীপক ও 'উমর ফারুক' কবিতায় ফুটে উঠেছে—
(i) পরোপকার
(ii) আত্মত্যাগ
(iii) মানব সেবা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii ✅
১০। 'এশিরিয়া ধুলো আজ' বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) সভ্যতা ক্ষণস্থায়ী ✅
(খ) মৃত্যু অনিবার্য
(গ) প্রকৃতি চিরন্তন
(ঘ) সময় বহমান
১১। বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল। হঠাৎ দেখল চারদিক মেঘের ঘন আঁধারের মাঝে অপূর্ব এক আভা এলো। 'বৃষ্টি' কবিতার প্রেক্ষিতে রুহি কী দেখতে পেল?
(ক) বিদগ্ধ-আকাশ
(খ) পুবের হাওয়া
(গ) মেঘের আড়ালে লুকায়িত সূর্য
(ঘ) বিদ্যুৎ-রূপসি পরি ✅
১২। 'সাকিনা বিবির কপাল ভাঙল'— এই কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) কপালে আঘাত লাগা
(খ) বাড়ি পুড়ে যাওয়া
(গ) সম্ভ্রম হারানো
(ঘ) বিধবা হওয়া ✅
১৩। সম্রাট বাবরের পুত্রের নাম কী?
(ক) হুমায়ুন ✅
(খ) আকবর
(গ) শাহজাহান
(ঘ) আওরঙ্গজেব
১৪। 'বাতায়ন' শব্দের অর্থ কী?
(ক) বাতাস
(খ) জানালা ✅
(গ) বারান্দা
(ঘ) দেয়াল
১৫। 'প্রত্যুপকার' গল্পে খলিফা মামুনের প্রিয়পাত্র কে ছিলেন?
(ক) দামেস্কের শাসনকর্তা ✅
(খ) আলী ইবনে আব্বাস
(গ) জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি
(ঘ) জনৈক প্রজা
১৬। প্রতাপের প্রধান শখ কী ছিল?
(ক) ছিপ ফেলে মাছ ধরা ✅
(খ) তেঁতুল তলায় বসা
(গ) সুভার সাথে গল্প করা
(ঘ) অকর্মণ্য হয়ে বসে থাকা
১৭। বাণীকণ্ঠের কান্নার কারণ কী ছিল?
(ক) গৃহত্যাগের কষ্ট
(খ) সুভাকে পাত্রস্থ করা
(গ) পিতৃ হৃদয়ের কাতরতা ✅
(ঘ) সুভার দুরবস্থা কল্পনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
১৮। উদ্দীপকে প্রকাশিত ভাব 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটিকে তুলে ধরেছে?
(ক) মানুষের চিরায়ত শৈশব
(খ) গ্রাম বাংলা প্রকৃতি
(গ) মা-বাবার শাশ্বত রূপ
(ঘ) ভাই-বোনের সম্পর্ক ✅
১৯। উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি অনুপস্থিত—
(i) দারিদ্র্যের চিত্র
(ii) দুরন্তপনা
(iii) প্রকৃতি ঘনিষ্ঠতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২০। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত 'সুমহান প্রতিশোধ' কথাটি দ্বারা নবিজির কোন গুণটি তুলে ধরা হয়েছে?
(ক) অনুগ্রহ
(খ) সাধুতা
(গ) মহত্ত্ব ✅
(ঘ) ত্যাগ
২১। 'বাসক পাতা, তুলসি পাতা কাশির জন্য খুব উপকারী এবং তুলসি পাতার চা ব্যথানাশক।'— এ বক্তব্যে 'নিমগাছ' গল্পের নিমগাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে?
(ক) সৌন্দর্যে
(খ) অবয়বে
(গ) অবহেলায়
(ঘ) কল্যাণে ✅
২২। লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দেওয়ার কারণ—
(i) মনোরোগের চিকিৎসা করা
(ii) স্বশিক্ষিত হওয়া
(iii) উচ্চ শিক্ষা অর্জন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে?
(ক) দুই ✅
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
২৪। কোনটির মাঝে বাদাম-কিসমিস লুকোচুরি খেলছিল?
(ক) মুরগির রোস্টে
(খ) শামী-কাবাবে
(গ) মাংসের কোরমাঁয় ✅
(ঘ) কোফতা-পোলাওয়ে
২৫। 'প্রত্যুপকার' শব্দের অর্থ কী?
(ক) অপকার করা
(খ) উপকার অস্বীকার করা
(গ) উপকার করা
(ঘ) উপকারীর উপকার করা ✅
২৬। সুভাদের গ্রামের নাম কী?
(ক) মনিপুর
(খ) চণ্ডীপুর ✅
(গ) ভবানীপুর
(ঘ) মনোহরপুর
২৭। 'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'— এখানে 'শিকড়' বলতে বোঝানো হয়েছে—
(ক) নারীর সংসারের জালে আবদ্ধতা ✅
(খ) শিকড়ের বিস্তৃতি
(গ) নিমগাছের অবদান
(ঘ) নিমগাছটির স্থিরতা
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:ভাষার দাবি আদায়ের লক্ষ্যে তরুণ ছাত্রনেতা পলাশ রাজপথে নামে, মিছিল করে, স্লোগান দেয়, জনতার মধ্যে উঠে ভাষণ দেয়। জীবনের মায়া ত্যাগ করে পুলিশের সামনে বুক পেতে দেয়, ঝাঁঝরা হয়ে যায় তার বুক।
২৮। উদ্দীপকের পলাশ 'একুশের গল্প' ছোটগল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়?
(ক) রাহাত
(খ) রেণু
(গ) তপু ✅
(ঘ) গল্পকথক
২৯। উদ্দীপকের ঘটনার প্রেক্ষাপট যেভাবে 'একুশের গল্প' ছোটগল্পের সাথে সাদৃশ্যপূর্ণ—
(i) ভাষা আন্দোলন
(ii) মুক্তিযুদ্ধ
(iii) তরুণের আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii ✅
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। 'কপোতাক্ষ নদ' কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
(ক) সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
(খ) বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে;
(গ) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।
(ঘ) আর কি হে হবে দেখা? যতদিন যাবে, ✅


Comments