top of page

SSC -2026 Bangla 2nd paper, MCQ- Answers / SSC 2026 বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর

📝 ঢাকা বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা

বাংলা – বাংলা ২য়

[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]

Subject Code: 102 | Set: Ga (গ)


Questions 1–15

  1. 'বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।' বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে?

    • (ক) সাপেক্ষ যোজক

    • (খ) কারণ যোজক ✓

    • (গ) বিরোধ যোজক

    • (ঘ) বিকল্প যোজক

  2. 'সাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম।' এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

    • (ক) করুণা আবেগ

    • (খ) বিস্ময় আবেগ

    • (গ) প্রশংসা আবেগ ✓

    • (ঘ) সিদ্ধান্ত আবেগ

  3. গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

    • (ক) ৫ ভাগে

    • (খ) ৪ ভাগে

    • (গ) ২ ভাগে

    • (ঘ) ৩ ভাগে ✓

  4. 'আমি সকাল থেকে বসে আছি।' বাক্যে 'সকাল থেকে' কোন বর্গের উদাহরণ?

    • (ক) ক্রিয়া বিশেষণ বর্গ ✓

    • (খ) বিশেষ্য বর্গ

    • (গ) ক্রিয়া বর্গ

    • (ঘ) বিশেষণ বর্গ

  5. উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে?

    • (ক) বিধেয়ের পূর্বে

    • (খ) উদ্দেশ্যের পূর্বে ✓

    • (গ) কর্মের পূর্বে

    • (ঘ) উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে

  6. 'বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে।' গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

    • (ক) সরল

    • (খ) জটিল

    • (গ) যৌগিক ✓

    • (ঘ) মিশ্র

  7. 'অপূর্ব' শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ করা যায়?

    • (ক) অর্থের উন্নতি ✓

    • (খ) অর্থ প্রসার

    • (গ) অর্থ-বদল

    • (ঘ) অর্থ-সংকোচন

  8. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

    • (ক) খুব চৌকস

    • (খ) বড়ো গোঁফ

    • (গ) অতি অলস ✓

    • (ঘ) চাটুকার

  9. স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে?

    • (ক) ৭টি

    • (খ) ৮টি

    • (গ) ১০টি ✓

    • (ঘ) ৯টি

  10. 'ভাই' শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

    • (ক) আ + ই ✓

    • (খ) অ + ই

    • (গ) আ + এ

    • (ঘ) আ + উ

  11. কোনগুলো অঘোষ ব্যঞ্জন?

    • (ক) ক, চ ✓

    • (খ) গ, জ

    • (গ) ত, দ

    • (ঘ) ছ, ঝ

  12. 'ষ্ণ' যুক্তবর্ণটির স্বরূপ কী?

    • (ক) ক + ষ

    • (খ) হ + ম

    • (গ) ষ + ণ ✓

    • (ঘ) য + ণ

  13. যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?

    • (ক) প্রত্যয়

    • (খ) সমাস

    • (গ) অনুসর্গ

    • (ঘ) উপসর্গ ✓

  14. 'সুদিন' শব্দে 'সু' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    • (ক) চমৎকার

    • (খ) ভালো ✓

    • (গ) সম্পূর্ণ

    • (ঘ) বিশেষ

  15. কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলা হয়?

    • (ক) কৃদন্ত পদ ✓

    • (খ) তদ্ধিতান্ত পদ

    • (গ) সমস্ত পদ

    • (ঘ) বিভক্তিযুক্ত পদ


  1. 'কাজলকালো' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

    • (ক) কাজল ও কালো

    • (খ) কালো যে কাজল

    • (গ) কাজলের মতো কালো ✓

    • (ঘ) কাজল রূপ কালো

  2. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি?

    • (ক) নভ ✓

    • (খ) অনল

    • (গ) তিমির

    • (ঘ) বারি

  3. নিচের কোনটি গুণ-বিশেষ্য?

    • (ক) জনতা

    • (খ) আকাশ

    • (গ) বাহিনী

    • (ঘ) সরলতা ✓

  4. 'মৃদু' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

    • (ক) হালকা

    • (খ) লঘু

    • (গ) প্রবল ✓

    • (ঘ) মুখর

  5. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কী বলে?

    • (ক) অনুনাসিক স্বরধ্বনি

    • (খ) সম্মুখ স্বরধ্বনি

    • (গ) পশ্চাৎ স্বরধ্বনি

    • (ঘ) দ্বিস্বরধ্বনি ✓

  6. 'উপাদান' শব্দটির অর্থ কী?

    • (ক) বালিশ

    • (খ) উপকরণ ✓

    • (গ) আবরণ

    • (ঘ) অলংকার

  7. ধ্বনির প্রতীককে কী বলে?

    • (ক) অক্ষর

    • (খ) বর্ণ ✓

    • (গ) বর্ণমালা

    • (ঘ) চিহ্ন

  8. শ, স, হ-এ তিনটি কোন ধ্বনির উদাহরণ?

    • (ক) উষ্ম ব্যঞ্জন ✓

    • (খ) নাসিক্য ব্যঞ্জন

    • (গ) পার্শ্বিক ব্যঞ্জন

    • (ঘ) কম্পিত ব্যঞ্জন

  9. 'পাউরুটি' কোন ভাষার শব্দ?

    • (ক) ফরাসি

    • (খ) তুর্কি

    • (গ) পর্তুগিজ ✓

    • (ঘ) আরবি

  10. নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?

    • (ক) দীনতা

    • (খ) পরিবার

    • (গ) আঙন

    • (ঘ) পাঠানো ✓

  11. পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে?

    • (ক) প্রশ্নবাচক

    • (খ) নির্দেশক

    • (গ) সাপেক্ষ ✓

    • (ঘ) পারস্পরিক

  12. 'খুব ভালো খবর'—বাক্যে 'খুব' কোন বিশেষণ?

    • (ক) ভাববাচক ✓

    • (খ) গুণবাচক

    • (গ) নির্দিষ্টতাবাচক

    • (ঘ) উপাদানবাচক

  13. 'শিক্ষক ছাত্রকে বই দিলেন।' এই বাক্যে 'দিলেন' কোন ক্রিয়া?

    • (ক) সকর্মক ক্রিয়া

    • (খ) অকর্মক ক্রিয়া

    • (গ) দ্বিকর্মক ক্রিয়া ✓

    • (ঘ) সংযোগ ক্রিয়া

  14. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়ভাগে ভাগ করা যায়?

    • (ক) ২ ভাগে ✓

    • (খ) ৩ ভাগে

    • (গ) ৪ ভাগে

    • (ঘ) ৫ ভাগে

  15. নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে?

    • (ক) মাথার উপরে নীল আকাশ।

    • (খ) কার কাছে গেলে জানা যাবে? ✓

    • (গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

    • (ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না।













 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© Copyright

Blog Categories

© Copyright©©
Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Tumblr Social Icon
  • Instagram

CONTACT

Doha,Qatar

Mobile: 0097430986217

©2025 by babarenglish

bottom of page